
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৯:৪০
নিক্কেই সম্মলেনে অংশ নিতে চার দিনের সফরে আজ (২৭ মে) রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা-টোকিও।
ড. মুহাম্মদ ইউনূসের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব আরও জানান, জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ।
২৯ ও ৩০ মে নিক্কেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ের ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে দুই দেশ।
জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানিতে নতুন সম্ভবনার দুয়ার খুলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.