
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট
অঅ-অ+
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে ১০ জিলহজ আগামী ৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
২৭ মে, মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল
আজহার তারিখ নির্ধারণের বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,
০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্সে (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.