
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ জুন) নির্বাচনী বোর্ড বিজিএমইএ পর্ষদ ২০২৫-২৭ সেশনের জন্য কার্যনির্বাহী পদ বণ্টন সম্পন্ন করে। নির্বাচিত পরিচালকরা বিজিএমইএর সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের জন্য ভোট দেন। গত ৩১ মে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে এবং কোনো আপিল করা হয়নি। ফলে, আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রয়োজন না হওয়ায় সব প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে সালিম রহমান প্রথম সহ-সভাপতি এবং ইনামুল হক খান সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্য সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন রেজওয়ান সেলিম, মিজানুর রহমান (ফাইন্যান্স), বিদ্যা অমৃত খান, শাহাব উদ্দৌজা চৌধুরী এবং মোহাম্মদ রফিক চৌধুরী।
এবার বিজিএমইএ নির্বাচন বোর্ডে চেয়ারম্যান হিসেবে ছিলেন মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব মাহমুদুল হাসান এবং সদস্য হিসেবে ছিলেন আশরাফ আহমেদ ও সৈয়দ আফজাল হাসান উদ্দিন। উত্তরার ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ কমপ্লেক্স থেকে নির্বাচনি সচিবালয় পরিচালিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.