
দেশে ফিরেছেন অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক ।
মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ৪৮ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.