
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ.কা.ম. সারোয়ার জাহান বাদশাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপিকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’
এছাড়াও, ঢাকা ১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি। তাদের গ্রেফতার আমরা অভিযান পরিচালনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.