
ইতালির গ্রীষ্ম এবার যেন সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে নাগরিক আর পর্যটকরা। তাপদাহের প্রভাবে মন্দা পড়েছে ব্যবসা-বাণিজ্যে। আবহাওয়া অফিস বলছে, এই দাবদাহ থাকবে আরও অন্তত এক সপ্তাহ।
ইতালির সর্বত্রই ভয়াবহ গরম। তাপমাত্রা ছুঁয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে ফ্লোরেন্স আর বোলোনিয়ার মতো শহরগুলোতে অবস্থা আরও ভয়াবহ। গরমে অস্থির স্থানীয় মানুষ থেকে শুরু করে ভিনদেশি পর্যটকরাও।
সরকার বিভিন্ন শহরে জারি করেছে রেড অ্যালার্ট। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য জারি হয়েছে বিশেষ সতর্কতা। হাসপাতাল প্রস্তুত অতিরিক্ত রোগীর চাপ নিতে। দুপুরের রোম প্রায় জনশূন্য। বাইরে যারা বের হচ্ছেন, তারা ছাতা, পানি আর হালকা পোশাকে গরমের বিরুদ্ধে লড়ছেন।
তাপপ্রবাহের প্রভাব পড়ছে কৃষিতেও। শুকিয়ে যাচ্ছে জলাশয়, বিপর্যস্ত হচ্ছে ফসল। ক্ষতির মুখে কৃষকরা। আবহাওয়া দফতর জানাচ্ছে, দাবদাহ চলবে আরও অন্তত এক সপ্তাহ। পর্যটন ব্যবসায়ীদের কণ্ঠেও হতাশা।
বাংলাদেশি পর্যটন ব্যবসায়ীরা বলছেন, প্রচণ্ড গরমের কারণে পর্যটকরা কম আসছেন। এমনকি দুপুরের দিকে বেরই হচ্ছে না। এই অবস্থায় আমরা ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
স্থানীয় প্রশাসন নাগরিকদের বেশি পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং সকাল থেকে বিকেলের মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.