জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সম্পর্ক স্থগিত করেছে ইরান।
বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের একজন মুখপাত্র জানান, বুধবার (২৫ জুন) ইরানের পার্লামেন্টে এ-সংক্রান্ত যে বিলটি পাস হয়েছিল, আজ (২৬ জুন) সেটি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান। এর ফলে আইএইএর সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিত হয়েছে।

ইরানের সরকারপন্থী সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, দেশটির পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাস করেছে।
সংবাদমাধ্যমটি সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্যের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে, পরিকল্পনার অধীনে, আইএইএ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেন, তবেই ইরানে প্রবেশ করতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলা শুরুর পর থেকেই আইএইএ-এর প্রতি চরম অসন্তুষ্ট ছিল ইরান। কারণ, তেহরানের বিশ্বাস—ইসরায়েলের এ হামলার ‘খসড়া’ তৈরি করে দিয়েছে আইএইএ।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.