
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ বাস দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার অদূরে বিপরীত পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
তাক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ইতোমধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভোরের দিকে হামদান এক্সপ্রেসের একটি নৈশকোচ পেছন থেকে চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
তাক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.