
শর্ত ভেঙ্গে পঞ্চগড়ের করতোয়া নদীর করতোয়া বীজ সংলগ্ন এক কিলোমিটারের মধ্যে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সরেজমিনে ঘটস্থলে গিয়ে এ আদালত পরিচাল করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুধীর সাহা ও সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়।
এসময় অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলনের সত্যতা পাওয়ায় ব্যাবসায়ী আলম ইসলাম (২৫) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। আলম ইসলাম পৌর খালপাড়া এলাকার ওসমান আলীর পুত্র।
পঞ্চগড় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, তথ্যের ভিত্তিতে আমরা দেখতে পাই করতোয়া নদীর করতোয়া ব্রীজ সংলঘ্ন এক কিলোমিটারের মধ্যে শর্ত ভেঙ্গে বালু পাথর উত্তোলন করা হচ্ছে। এরই প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং একজন ব্যক্তিকে আটক করে জরিমানা করা হয়।
তিনি বলেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। যে কোন ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগীতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.