
প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (PUNAB) জানাচ্ছে যে, আগামী ৪ঠা অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের আনুষ্ঠানিক অনুমোদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টার ইউনিভার্সিটি বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ।
রবিবার (১৩ জুলাই) রাতে সংগঠনের সহ-সভাপতি আসিফ মোহাম্মদ বিন আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের শরীরচর্চা ও ফিটনেস সংস্কৃতিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও উৎসাহিত করা। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের অনুমোদনের ফলে এই চ্যাম্পিয়নশিপ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে তারা তাদের শারীরিক দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।
উচ্চশিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ জীবনধারা এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই চ্যাম্পিয়নশিপ দেশের বডিবিল্ডিং ও ফিটনেস অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.