
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি মঙ্গল চন্ডি-৩৮' নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।
এ সময় নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত জেলেদের আজ বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আটক ৩৪ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র আইন (২০২০) ২৫ 'এ' বা মেরিন ফিশারিজ 'ল' ধরায় মামলা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এই মামলা করেন। আসামীদের বাড়ী ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তাদেরকে আজ বিকেলে বাগেরহাট আদালতে পাঠানো করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.