
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২টায় স্বৈরাচার পলায়নের বর্ষপূর্তিতে সাদা দল আয়োজিত আনন্দ র্যালিতে এ দাবি করেন ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম।
তিনি বলেন, গত বছরের ঠিক এ সময়ে স্বৈরাচার দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তিনি ১৭ বছর যা করেছিলেন তা তাকে পালাতে বাধ্য করেছিল। মানুষ একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা সেই বৈষম্যহীন সমাজ এখনো পাইনি।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার বলেন, জুলাইয়ের শহীদরা আমাদের চিরঋণী করে গেছে। একটি গণতান্ত্রিক দেশ পুনর্গঠনের মাধ্যমে আমাদের সে ঋণ পরিশোধে উদ্যোগী হতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.