
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৩.৩ ওভারে ১৩৮/২ (সাইফ ৩৬*, লিটন ৫৪*; পারভেজ ১৫, তানজিদ ২৯)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: তাসকিন আহমেদ।
২০ ওভারে নেদারল্যান্ডস ১৩৬/৮, লক্ষ্য ১৩৭ (আরিয়ান ১৩*; ও’ডাউড ২৩, বিক্রমজিৎ ৪, এডওয়ার্ডস ১২, নিদামানুরু ২৬, শারিজ ১৫, ক্লেইন ৯, ক্রোয়েস ১১, প্রিঙ্গল ১৬)
এশিয়া কাপের প্রস্তুতির শুরুটা দাপটের সঙ্গেই করেছে বাংলাদেশ। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে অনায়াসে হারিয়েছে তারা। স্বাগতিকরা লিটনের ঝড়ো ফিফটিতে ভর করে জিতেছে ৮ উইকেটে। জয় নিশ্চিত করেছে ৩৯ বল হাতে রেখে।
১৩৭ রানের লক্ষ্যে শুরুতে পারভেজ হোসেন ঝড়ো সূচনা করলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি তার ইনিংস। তার পর ইনিংস ছিল লিটনের নিয়ন্ত্রণে। ঝড়ো ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি তুলে নেন তিনি। তানজিদের সঙ্গে যোগ করেন ৬৬ রান। তানজিদ (২৯) ফিরলে তার পর লিটনের সঙ্গে ক্যামিও ইনিংসে দ্রুত জয় পেতে অবদান রাখেন সাইফ। তাতে ২ উইকেট হারিয়ে ১৩.৩ ওভারেই নিশ্চিত হয় অসাধারণ একটি জয়। সাইফ ১৯ বলে ১টি চার ও ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থেকেছেন। লিটন ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৪ রানে।
তানজিদের বিদায়, ২৬ বলে লিটনের ফিফটি
লিটনের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের পথে ছুটে চলেছে বাংলাদেশ। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১৩তম ফিফটি। তানজিদ ফিরলেও তার ব্যাটে স্কোর ছাড়িয়েছে একশ।
তানজিদের বিদায়ে ভাঙলো ৬৬ রানের জুটি
শুরুর জুটি ভাঙার পর ঝড়ো ব্যাটিংয়ে ৬৬ রান যোগ করেছিলেন লিটন ও তানজিদ। ৩৯ বলের এই জুটি ভেঙেছে তানজিদের বিদায়ে। ৯.১ ওভারে প্রিঙ্গলের বলে মেরে খেলতে গিয়ে ২৯ রানে কাটা পড়েছেন এই ওপেনার। তার ২৪ বলের ইনিংসে ছিল ২টি চার। তবে ততক্ষণে বাংলাদেশের স্কোর হয়ে গেছে ৯২।
পাওয়ার প্লেতে লিটন ঝড়ে ৫৭
দারুণ সূচনার পর দ্রুত ফিরেছেন পারভেজ হোসেন ইমন। তার পর অবশ্য নেমেই ঝড়ো ব্যাটিয়ে খেলতে থাকেন অধিনায়ক লিটন দাস। ১৪ বলে ৩ চার ও ১ ছক্কায় এই সময় তুলেছেন ২৭ রান। তাতে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৫৭ রান জমা করেছে স্বাগতিক দল। তানজিদ অবশ্য ধীরে সুস্থেই খেলেছেন।
দারুণ শুরুর পর ১৫ রানে ফিরলেন পারভেজ
আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ সূচনা করেছিলেন পারভেজ হোসেন ইমন। আরিয়ান দত্তের শুরুর ওভারে প্রথম ৩ বলে দুটি চার ও ১টি ছক্কায় ১৪ রান নিয়েছেন তিনি। এই অফস্পিনারের দ্বিতীয় ওভারেই আবার কাটা পড়েছেন ১৫ রানে! আরিয়ারের কুইকারে কোনও ফুট ওয়ার্ক ছিল না পারভেজের। বল গিয়ে আঘাত করে স্টাম্পে। তাতে ৯ বল স্থায়ী হয়েছে পারভেজের ইনিংস। তাতে ছিল দুটি চার ও একটি ছক্কা।
বাংলাদেশকে ১৩৭ রানের লক্ষ্য দিলো নেদারল্যান্ডস
সিলেটে বাংলাদেশকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে নেদারল্যান্ডস। টস হেরে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ গড়েছে তারা। শুরুতে ম্যাক্স ও’ডাউড (২৩) আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাকে বিদায় দিয়ে মূলত ইনিংসে কাটা বিছিয়েছেন তাসকিন আহমেদ। শুরুতে দুই উইকেট নিয়েছেন তিনি। তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ডাচ দল। প্রায় দুই বছর পর খেলতে নামা সাইফ হাসান এক ওভারে দুই উইকেট তুলে দলটাকে আরও চাপে ফেলেছেন। শেষ দিকে টিম প্রিঙ্গল ও আরিয়ান দত্ত দ্রুত গতিতে চেষ্টা করে ইনিংসটাকে ১৩৬ রান পর্যন্ত নিয়ে গেছেন। প্রিঙ্গল শেষ বলে ১৬ রানে ফিরলেও ১৩ রানে অপরাজিত ছিলেন আরিয়ান। প্রিঙ্গলের ১৪ বলের ইনিংসে ছিল ১টি চার ও ১টি ছয়। আরিয়ানের ৮ বলের ইনিংসে একটি চারের মার।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.