
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা উত্তর ইউনিয়নের যুবদল নেতাকে গাঁজা সেবন ও বহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড প্রাপ্ত যুবদল নেতা রাসেল হোসেন (২৯) রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
সোমবার রাত ১২টার দিকে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রোববার রাত ৮টার দিকে ঘোড়াশালা বাজারের সামনে থেকে স্থানীয়রা মাদকসেবী ও ব্যবসায়ী রাসেল হোসেনকে (২৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটক রাসেল হোসেন পশ্চিম রূপসা গ্রামের ওবায়দুল্লাহ বেপারির ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, স্থানীয়দের হাতে আটক হয়ে রাসেলকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য-উপাত্ত যাচাই করে তাকে এক মাসের কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলহাজাতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.