
রবিউল হাসান ,পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় জামায়াতে ইসলামী ৫নং হাবিলাসদ্বীপ ইউনিয়নের উদ্যোগে প্রায় ১১০০ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল নয়টা থেকে হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: ফরিদুল আলম, বিশিষ্ট সমাজসেবক আলী নেওয়াজ, কালারপুল থানা শাখার আমীর মাস্টার নাসির উদ্দীন, চরকানাই গ্রামের কৃতি সন্তান এম এ সবুর, হুলাইনের কৃতি সন্তান ডা. নূরুল আমিন এবং হাবিলাসদ্বীপ ইউনিয়ন জামায়াতের সভাপতি মিসবাহুর রহমান।
চিকিৎসা ক্যাম্পে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন
হৃদরোগ বিশেষজ্ঞ: ডা. এ কে এম নাছির, ডা. তানভীর ও ডা. মাঈনুল। শিশু রোগ বিশেষজ্ঞ: ডা. মোহাম্মদ হোসেন।
মেডিসিন বিশেষজ্ঞ: ডাক্তার আবু হানিফ চৌধুরী, ডাক্তার ইরফান চৌধুরী (NDF সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর)।
চর্মরোগ বিশেষজ্ঞ: ডাক্তার সালাউদ্দিন।
সার্জারি ও গাইনী বিশেষজ্ঞ: ডাক্তার আরিফুল ইসলাম ও ডাক্তার মোঃ ওসমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ডা: ফরিদুল আলম বলেন,
“পটিয়ার যে সকল জনগণ চিকিৎসা সংকটে রয়েছে, তাদের সুবিধার্থে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পটিয়ার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের চিকিৎসা ক্যাম্প চলমান থাকবে যাতে সকলেই সুবিধা নিতে পারেন।”
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.