
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক পদে নিয়োগে আবেদন চলছে। এই বিজ্ঞপ্তিতে ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।
পদের বিবরণ ও সংখ্যা
সহকারী শিক্ষক (ইংরেজি), (বিজ্ঞান) ও (গণিত) পদে ৪২ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ১টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
আবেদনে বয়সসীমা: আবেদনকারীর বয়স ৯ অক্টোবর অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের শেষ তারিখ: ৯ অক্টোবর ২০২৫ সাল
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্বহস্তে লিখিত/পূরণকৃত আবেদনপত্র ৯ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র যেমন সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণসংক্রান্ত সব সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (মূল কপি), পৌরসভা/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন সনদ সংযুক্ত করতে হবে। সব ছবি ও সনদপত্র অবশ্যই ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক হতে ৩০০ (তিনশত) টাকা ব্যাংক ড্রাফট/পে–অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার তারিখ ও স্থান: প্রাথমিকভাবে বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে।
বিস্তারিত দেখুন এখানে।https://bhdc.gov.bd/sites/default/files/files/bhdc.portal.gov.bd/notices/a9b3b76a_3e8b_41ab_ae2b_3fdebab6ef73/2025-09-15-06-32-788d92c2d73666c2546e6a9e311d1ecd.pdf
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.