
এম এ রাজ্জাক (সুমন) মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধ।
মুন্সিগঞ্জের কুচিয়ামোড়া রেলওভার ব্রিজে ওঠার আগে ঘটনা, পিকআপের ব্যাপক ক্ষতি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানস্থ কুচিয়ামোড়া রেলওভার ব্রিজের সন্নিকটে গতকাল মঙ্গলবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক আহত হয়েছেন। ভোর ৬টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ধা/ক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দু/র্ঘট/নায় পিকআপটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। আহত পিকআপ চালক রাজিব (২৮)-এর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সাদেকপুর এলাকায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ট্রাকটিকে পেছন থেকে আঘাত করার কারণে পিকআপটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ট্রাকের ক্ষয়ক্ষতি সামান্য। এই ধরনের দুর্ঘটনা এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে, যার প্রধান কারণ হিসেবে চালকদের অসতর্কতা ও বেপরোয়া গতিকে দায়ী করা হয়। হাসাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে রেকার দিয়ে রাস্তা থেকে সরানো হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও চালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.