
উজ্জ্বল চক্রত্তী, রাজবাড়ী প্রতিনিধী
রাজবাড়ীতে ডিবিপুলিশের অভিযানে ৯১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীগ্রেফতার
উজ্জ্বল চক্র বত্তী রাজবাড়ীপ্রতিনিধী : রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
সোমবার (৭ অক্টোবর ২০২৫) বিকেল ৫টার দিকে পাংশা থানাধীন চর গোপিনাথপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, চর গোপিনাথপুর গ্রামের আলম মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন— মো. রফিকুল মন্ডল (৩০), পিতা আলম মন্ডল, সাং চর গোপিনাথপুর; এবং মো. বাচ্চু (৩৫), পিতা মো. আলী প্রামাণিক, সাং সাকদা; দু’জনই পাংশা উপজেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের দখল ও হেফাজত থেকে মোট ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.