
রংপুরের পীরগঞ্জে বন্ধুকল্যাণ সমিতি'র আয়োজনে ৫ম বারের মতো “ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।মাদকের না বলি, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে” শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলায় রাজনুর ফুটবল একাডেমি মুখোমুখি হয় এসএসসি ব্যাচ ২০২২ ফুটবল একাডেমি।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি'র মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ এবং উদ্বোধক ছিলেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এ এস মজনু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এনসিপি'র যুগ্ম সমন্বয়কারী মোঃ রাকিব মিয়া,
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর জেলার আহবায়ক মাহমুদ হাসান মুহিব,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের রংপুর জেলার সদস্য সচিব তানজিম আলম তাসিন।
মোঃ ইব্রাহিম মিয়া,
সিনিয়র সংগঠক,
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রংপুর জেলা।
প্রমূখ।আয়োজক কমিটির সদস্যরা জানান, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় এবং সমাজ থেকে মাদকসহ সব অনৈতিক কার্যক্রম দূর করতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.