
এম এ রাজ্জাক (সুমন) মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
'নেশা ছেড়ে মাঠে ফিরুক যুব সমাজ': পালগাঁওয়ে খেলার মাঠ নির্মাণে প্রশাসনের সদিচ্ছা, দ্রুত শুরু হবে কাজ
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ- 'যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই'—এই প্রত্যয়কে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি এই উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের পালগাঁও এলাকায় প্রায় ১.০৪ একর সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে। এই উদ্ধার হওয়া জমিতে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালীরা জমিটি নিজেদের দখলে রেখেছিল। এতে করে স্থানীয় যুব সমাজের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছিল। এর ফলস্বরূপ এলাকার তরুণদের মধ্যে মোবাইল ফোন এবং মাদকের প্রতি আসক্তি বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের সাহসী নেতৃত্বে জমিটি পুনরুদ্ধার হয়।
স্থানীয়দের মতে, জায়গাটি ফিরে পাওয়ায় এলাকার পরিবেশ পাল্টে যাবে। তারা আশা করছেন, দ্রুত মাঠ নির্মাণ শেষ হলে যুবকদের মনোযোগ খেলার দিকে ফিরবে এবং এলাকাটি মাদক ও অন্যান্য অপরাধমুক্ত হবে। স্থানীয় অভিভাবকরা বিশেষ করে এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান, "যুব সমাজকে এই আসক্তি থেকে মুক্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাই দ্রুত খেলার মাঠ নির্মাণের কাজ শুরু করা হবে। মাঠটি তৈরি হলে আমাদের তরুণ প্রজন্ম মাঠে খেলার সুযোগ পাবে, যা তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখবে এবং মানসিকভাবে প্রফুল্ল করবে। আমরা চাই, তারা যেন আর নেশার কবলে না পড়ে।" সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুততম সময়ে নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই উদ্যোগ স্থানীয় প্রশাসনের জনকল্যাণমুখী ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.