
নূর হোসাইন [নোয়াখালী প্রতিনিধি]
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলার উদ্যোগে গতকাল নেয়াজপুরে কাশেমবাজার জামে মসজিদের দারসুল কোরআন প্রোগ্রামে যুবদল ও বিএনপির হামলার প্রতিবাদে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা।
আজ সোমবার (২০ অক্টোবর) বাদ আসর জেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে সুপার মার্কেটের মোড়, টাউন হল মোড়, বড় মসজিদ মোড়, প্রদক্ষিণ করে পৌর বাজারে সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান। সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ মাহফুজুল হক।
প্রধান অতিথি হাবিবুর রহমান আরমান বক্তব্যে বলেন, আমাদের জনশক্তিরা আমার কাছে ১০ মিনিটের অনুমতি চেয়েছিল কিন্তু আমি অনুমতি দেয়নি। যদি অনুমতি দিতাম তাহলে কাশেমবাজার ছাত্রদল, যুবদলের সন্ত্রাসীরা শুন্য হয়ে যেতো।কিন্তু আমরা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছি। আমরা বি এন পি ও তাদের অঙ্গসংগঠনকে হুশিয়ার করে বলে দিতে চাই, আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রম করে যাবো। যদি কেউ বাধা দিতে আসে তবে আমরা তার মোক্ষম জবাব দিতে সক্ষম। আপনারা ছাত্র সংসদ নির্বাচন থেকে শিক্ষা নিন নচেৎ জাতীয় নির্বাচনে জনগণ আপনাদের ছুড়ে ফেলতে দ্বিধা করবে না।
বিশেষ অতিথির বক্তব্যে শাহ মাহফুজুল হক তার বক্তব্যে বলেন, ছাত্রশিবিরের নিয়মিত কোরআন প্রশিক্ষণ কার্যক্রমে হামলা করে বিএনপি তাকে ধর্মপ্রাণ মুসলমানের মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা এই নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলে দিতে চাই অনতিবিলম্বে দোষিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নচেৎ আমরা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
উক্ত সভায় আরো বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর আমীর মাওলানা ইউসুফ, বাংলাদেশ জামাতে ইসলামীর নোয়াখালী ৫ এর এমপি পদপ্রার্থী বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক হারুনুর রশীদ রুবেল,নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি সাইফুর রসুল ফুহাদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী শহর শাখার সেক্রেটারি মোহাম্মদ মায়াজ।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.