
আবু বকর সিদ্দিক [মুন্সিগঞ্জ প্রতিনিধি]
মুন্সীগঞ্জের,লৌহজং থানার,হলদিয়া ইউনিয়নের, গোয়ালি মান্দ্রা হাটের পাশে বেদে সম্প্রদায়ের বসত বাড়িতে গতকাল মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং ঐ অগ্নিকাণ্ডের কারণে আফরোজা বেগম ও মোহন মিয়ার দুটি বসত ঘর সম্পুন্নপুরে ছাই হয়ে গেছে।ঘটনাটি ঘটে রাত আনুমানিক ১২ টার দিকে,যখন পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।আফরোজা বেগমের সাথে কথা বলে জানা যায় তিনি ঘুমন্ত অবস্থায় অস্বাভাবিক গরম অনুভব করেন।
চোখ খুলে দেখেন ঘরের চারপাশে আগুন জলছে।তিনি তৎক্ষণাৎ তার ছোট সন্তানকে কাঁথা দিয়ে পেচিয়ে বাহিরে চলে আসেন। এরপর বাহিরে এসে চিৎকার করতে থাকলে স্থানীয় প্রতিবেশীরা জড়ো হয়,এবং প্রতিবেশীদের সহায়তায় তার বড় সন্তানকে জানালা ভেঙ্গে উদ্ধার করেন।
অল্পের জন্য রক্ষা পেয়েছে তাদের জীবন। পরিবারের সদস্যরা সন্দেহ করেছেন,এটি শত্রুতাবশত কারো দ্বারা সংঘটিত। আফরোজা বেগম জানান,বাহিরে বেরিয়ে তিনি তিনজন লোককে দৌরে পালাতে দেখেন তবে অন্ধকারের কারনে কারোর চেহারা শনাক্ত করতে পারেননি। ঘটনাস্থলে চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ঘর দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘর থেকে কোন মালামাল উদ্ধার করা যায়নি। ঘটনার পাশাপাশি আরেকটি ঘরে সিসি ক্যামেরা ছিল।
আগুন নিভানোর ভিড়ে অজ্ঞাত কয়েকজন লোক সেই ঘরে ঢুকে ভাঙচুর চালায়। তোরা মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। সিসিটিভিটির ডিভাইস চুরি করে নেয় রাউটার ভেঙ্গে ফেলে যাতে তাদেরকে কেউ শনাক্ত করতে না পারে। লৌহজং থানার তদন্ত অফিসার এসে সব পরিদর্শন করেন।তিনি ঘটনা বিবরণ লিখে নেন। আশেপাশের লোকজন দাবী করেন শত্রুতার কারণে আগুন লাগানো হয়েছে, তারা তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শাস্তি দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.