
এম এ রাজ্জাক সুমন,মুন্সিগঞ্জ প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া গ্রামের পদ্মহেম ধামে অনুষ্ঠিত হয়ে গেল লালন সাঁইজির ১৩৫তম জাতীয় তিরোধান দিবস স্মরণে সাধুসঙ্গ ২০২৫।
সকাল থেকে পদ্মহেম ধামের আশপাশে জড়ো হন দেশজুড়ে আসা সাধু, লালন ভক্ত ও সাধারণ দর্শনার্থীরা।
এই উপলক্ষে অনুষ্ঠিত হয় লালন সংগীতের আসর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লালন শিল্পীরা পরিবেশন করেন ভাবগম্ভীর গান।
ধর্ম, জাত-পাত ও বর্ণের উর্ধ্বে মানবতার বাণী ছড়িয়ে দেন সাধুগণ—ছিল তাঁদের ভাববাণী ও আখ্যান।
এছাড়াও পদ্মহেম ধামের পাশের মাঠে বসে বিশাল এক মেলা।
মেলার নানা পণ্যের দোকান, লোকজ খেলাধুলা ও খাবারের স্টলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে সাধুসঙ্গ, ভক্তি সংগীত ও দর্শনার্থীদের পদচারণা।
স্থানীয় আয়োজকরা জানান—প্রতি বছর লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে এখানে সাধুসঙ্গের আয়োজন করা হয়।
এবারের অনুষ্ঠানেও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল লোকসমাগমে সম্পন্ন হয়েছে পূর্ণ আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির মিলনমেলা।
লালন দর্শনের সেই চিরন্তন মানবধর্মের আহ্বান যেন ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর—এ প্রত্যাশায়
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.