
রহমাতুল্লাহ হাসান [নরসিংদী জেলা প্রতিনিধি]
নরসিংদী জেলা জুড়ে চলমান “ডেভিড হান্ট” ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পলাশ থানার পুলিশ ৫ নভেম্বর পৃথক পৃথক অভিযানে চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন। তিনি জানান, নরসিংদী জেলা জুড়ে ডেবিট অপারেশন হান্ট অভিযান চলছে সেই সূত্রে পলাশ থানায় ধারাবাহিকতায় বিশেষ টিমের সহায়তায় ডেবিট হান্ট ও মাদক বিরোধী অভিযান পলাশ জুড়ে চলছে।
গ্রেফতারকৃতরা হলেন আব্দুল আজিজ (৫০), পিতা রুস্তম আলী, সাং ভাগ্যেরপাড়া, হাসানের মোড়, থানা পলাশ, জেলা নরসিংদী। তিনি ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সহ-সভাপতি
সাব্বির মিয়া (২৪), পিতা বুরুজ মিয়া, মাতা লিমা আক্তার, সাং নরসিংহারচর, আমতলা, গজারিয়া ইউনিয়ন, পলাশ। তিনি স্থানীয় ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ সূত্রে জানা যায়।
তিনি বলেন, “অবৈধ কর্মকাণ্ডে জড়িত যে-ই হোক না কেন, কেউ ছাড় পাবে না। সামাজিক নিরাপত্তা ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর।”
পুলিশ সূত্রে জানা গেছে, চলমান “ডেভিড হান্ট” অভিযানে নরসিংদী জেলার প্রতিটি থানায় বিশেষ টিম গঠন করে তল্লাশি ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.