
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬৩ আসনের মধ্যে কয়েকটিতে দলীয় প্রার্থী বাছাই করছে। বাকিগুলো মিত্রদের ছেড়ে দেবে বিএনপি।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। বাকি ৭টি আসনে কারা পাচ্ছেন মনোনয়ন-সেদিকে এখন সবার চোখ। এই আসনগুলোতে দলের একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আবার বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মিত্রদেরও শীর্ষস্থানীয় নেতারা এসব আসনে মনোনয়ন প্রত্যাশী।
সূত্র জানায়, ঢাকায় সর্বোচ্চ ৪ থেকে ৫টি আসন ছাড় দিতে পারে বিএনপি। তবে এই সাতটি আসনে দলটির ত্যাগী প্রার্থী রয়েছেন। এর মধ্যে ঢাকা-৭ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ মনোনয়ন চাইছেন।
ঢাকা-৯ আসনে আলোচনায় রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবীব।
ঢাকা-১০ আসনে মনোনয়ন চান বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ও নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি।
ঢাকা-১৩ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। ঢাকা-১৭ আসনে সেভাবে হেভিওয়েট কোনো প্রার্থী মনোনয়ন চাননি। ঢাকা-১৮ আসনে আলোচনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর।
ঢাকা-২০ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন, জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি ও মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.