‘আমি এই আদালত মানি না। এই আদালতের রায় মানি না, আমি এ কথা প্রতিদিনই বলি। এখানে শেখ হাসিনার বিচার হতে পারে না।’ পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। একইসঙ্গে প্রসিকিউশনকেও কটূক্তি করেন তিনি।
সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবীর এ ধরনের ইঙ্গিতকে আদালত অবমাননা হিসাবে দেখছেন প্রসিকিউশন। আর এ অভিযোগ প্রমাণিত হলে সাজার মুখোমুখি হতে পারেন এই নেতা।
ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ, আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ রয়েছে বলে দাবি ও প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য; এই তিনটি কারণে ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তোলে প্রসিকিউশন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম।
২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশনের একটি চ্যানেলে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টকশোর একপর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গ আসতেই এসব কথা বলেন তিনি। ৪৯ মিনিটের টকশোটি পেনড্রাইভের মাধ্যমে এরই মধ্যে ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালেও ফজলুর রহমানের বক্তব্যের কিছু অংশ বাজিয়ে শোনানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.