আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।
ইউএনও মিজ্ ফারজানা ববি মিতু বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।তিনি লৌহজংয়ের অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব,সাংগঠনিক সম্পাদক মো.লিখন শেখ,কোষাধ্যক্ষ মো.স্বপন বেপারি, দপ্তর সম্পাদক মো.জাহিদ হাসান,কার্যকরী সদস্য রাজ্জাক হোসাইন সুমন এবং কার্যকরী সদস্য আবু বকর সিদ্দিক খান।প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন,উপজেলা প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থমূলক কাজে গণমাধ্যমের ভূমিকা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.