হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি
'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কটিয়াদী উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সবুজের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার মুহাইবিন, শিক্ষক মাওঃ মোঃ জসিম উদ্দিন, সাবেক ব্যংক কর্মকর্তা আলা উদ্দিন, শিক্ষক সাবিনাজ পারভীন প্রমুখ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি লাবনী আক্তার তারানা বলেন শিক্ষাখাতে নৈতিক শিক্ষার উপর আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে সেইসাথে আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনকে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি উপজেলার সকল নাগরিকদের সাথে নিয়ে একটি দুর্নীতি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.