বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট মোঃ চাঁন মিয়া তাঁর মনোনয়নপত্র জমা করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুমা খাতুনের কাছে তিনি হাতপাখা প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বীরগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি ও উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাইফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুকসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, দিনাজপুর–১ আসনের জনগণ হাতপাখা প্রতীকের পক্ষে রায় দিয়ে ইসলামি মূল্যবোধ ও ন্যায়নীতির পক্ষে অবস্থান নেবে।
মনোনয়ন দাখিল শেষে প্রার্থী এডভোকেট মোঃ চাঁন মিয়া সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.