অভিনেত্রী জয়া আহসানের জনপ্রিয়তা গত কয়েক বছর ধরেই সীমানা পেরিয়ে ওপার বাংলায় পৌঁছে গেছে। দুই ইন্ডাস্ট্রির সিনেমাতেই সমানতালে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে নিজের মতামত তুলে ধরেছেন।
তিনি জানান, মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন। তাই সম্ভব হলে এবং প্রয়োজন না থাকলে ফোন হাতে না নেওয়ার অভ্যাস করা উচিত। এক পডকাস্টে অংশ নিয়ে জয়া এসব কথা জানান।
অভিনেত্রী বলেন, ‘শুটিং সেটে আমি পারতপক্ষে ফোন ব্যবহার করি না। আমরা যখন বাসা থেকে বের হই তখন ফোন দেখি। আশপাশের গাছ, মানুষ, ট্রাফিক, কে কিভাবে চলছে, রিকশাওয়ালা কিভাবে রিকশা চালাচ্ছেন, কী করে ঘাম মুছছেন এগুলো আমরা কিন্তু দেখি না। মানে আমাদের দেখতে দেয় না ফোনটা। এসব যদি আমি নাই দেখি, যদি প্রকৃতির সঙ্গে, সমাজের সঙ্গে কানেক্টেড না থাকি তাহলে আমি কী করে অভিনয় করব?’
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.