নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল
রাজ হাওলাদার মোংলা প্রতিনিধি
নারীদের হেনস্তা ও সহিংসতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মোংলা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকাল সাড়ে ৪,টায়? মোংলা পৌর শহরের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে জামায়াতে ইসলামীর কয়েক হাজার নারী সদস্য ও সমর্থক অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারী নারীরা নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এবং জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "ভয়ভীতি দেখিয়ে নারীদের থামানো যাবে না। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত নারী, শিশু ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব।" তারা আরও বলেন, নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বা দায়িত্ব পালনে গাফিলতি করলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। বাংলাদেশের নারী সমাজ আজ জাগ্রত, কোনো অপপ্রচার বা বাধা তাদের দমাতে পারবে না।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন:
মাওলানা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা)।
মো: কোহিনুর সরদার
নায়েবে আমির মোংলা উপজেলা শাখা
মো. হোসেন, সেক্রেটারি, মোংলা পৌর জামায়াত।
এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৪ ও টাঙ্গাইলে সাম্প্রতিক সময়ে নারী ভোটার ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মোংলায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.