অপেক্ষার অবসান হতে চললো অবশেষে। দেশের অন্যতম বৃহত্তম টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শাহরাস্তি প্রিমিয়ার লিগ সিজন-৩ এর পর্দা নামতে চলেছে। আজ গড়াবে ২০২৬ আসরের ফাইনাল। শিরোপামঞ্চে লড়বে টিম জিমজোন ঢাকা ও চাঁদপুরের হাজীগঞ্জ ভিক্টোরি সুপার হিরোজ।
শনিবার চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল এগারোটায় শুরু হবে ফাইনাল। শিরোপামঞ্চে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন ক্রিকেটার থাকবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জমকালো আয়োজন।
গত বছর ১৯ ডিসেম্বর জমকালো আয়োজনে মাঠে গড়ায় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল সিজন-৩। দেশের বিভিন্ন অঞ্চলের ৩২টি দল নিয়ে শুরু হয় আসর। প্রথম রাউন্ড থেকেই নকআউট পদ্ধতিতে গড়ানো আসরটির পর্দা নামছে এবার। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে জিমজোন ঢাকা ও ভিক্টোরি সুপার হিরোজ।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.