চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বীরা টাকা বিলির চেষ্টা করছে। তবে দীর্ঘ ১৭ বছর পর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি।
হুমাম কাদের বলেন, ‘আমি শুধু দলের এমপি হতে চাই না। সব মতের, সব মানুষের এমপি হতে চাই। নির্বাচনে যে-ই জয়ী হোক, সবাইকে নিয়ে রাঙ্গুনিয়াবাসীর জন্য মিলেমিশে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘অনুভূতিটা অন্যরকম। সকাল থেকেই ভোটারের দীর্ঘ উপস্থিতি ছিল। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।’
হুমাম কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তারা আশ্বাস দিয়েছে যে, ভোটকেন্দ্রে কোনো সমস্যা হবে না এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.