সোহেল রানা ,খুলনা প্রতিনিধি
পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য এসএম আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাহে রমাদান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
র্যালিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.