মোঃ মুশফিকুর রহমান,সাভার প্রতিনিধি
৮ মে ,২০২৬ কৃষিবিদ গ্রুপ অডিটোরিয়াম ,কাজীপাড়া ঢাকা। নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS) এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও পারস্পরিক পরিচিত সভা -২০২৬ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি (NUDS) এর ২০২৬-২০২৮ কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ শাহজাহান মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাব এর সভাপতি ও কৃষিবিদ শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাগুরা মহম্মদপুরের কৃতি সন্তান জনাব ড. আলী আফজাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নহাটা ইউনিয়নের পানি ঘাটার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিঃ জাওয়াদুল আলম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, জনাব মোস্তাক আহমেদ , বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান বিশ্বাস, ইসরা হোল্ডিংস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব তাজউদ্দীন আহমেদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ জাহিদুল ইসলাম, প্রকৌশলী এস.এম একে আজাদ, উত্তরা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আশফাকুর রহমান মিলন,বস্ত্র প্রকৌশলী মুজাহিদুল ইসলাম সুমন বিশিষ্ট সমাজসেবক ও NUDS এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীন মোল্লাসহ প্রমুখ ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ২২ মার্চ NUDS এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষিত হয় এরপর ২৮ এপ্রিল পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়। ২০২৬ -২৮ কমিটির প্রধান নির্বাচন কমিশনার জনাব মোস্তাক আহমেদ সকলের উপস্থিতিতে সভাপতি জনাব শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক জনাব তারিকুল ইসলামকে পূর্ণরূপে দায়িত্বঅর্পণ এবং সাম্প্রতিক জনবান্ধন কাজের জন্য অভিনন্দিত করেন। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাত থেকে কমিটির বাকী সদস্যদের হাতে দায়িত্ব অর্পণ করেন। অনুষ্ঠানে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নানান বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আরো উল্লেখ্য মহম্মদপুরের কৃতি সন্তান জনাব ড. আলী আফজাল রিহ্যাবের সভাপতি নির্বাচিতদের হওয়ায় তাঁকে NUDS এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। অনুষ্ঠানে ঢাকায় এবং ঢাকার আশপাশে থাকা নহাটা ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। NUDS এর পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.