প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দায়িত্ব পালনে পুলিশ সক্ষমতার প্রমাণ দিলে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।’
তিনি বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তি পরিচয়ে নয়, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে।’
সোমবার (১১ মে) তেঁজগাও এ নিজ কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তি শুধু অস্ত্রের শক্তিতে টিকে থাকে না। থাকে ন্যায়বিচার, জনআস্থা আর আইনের নিরপেক্ষ প্রয়োগে।’
এ সময় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা এবং জনগণের আস্থা পুনর্গঠনে পুলিশ বাহিনীকে নতুন বার্তা দেন তিনি। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আপোষহীনতার নির্দেশনাও দেন সরকার প্রধান।
একই সঙ্গে মব ভায়োলেন্স, কিশোর গ্যাং, মাদক বিস্তার এবং সামাজিক অস্থিরতা মোকাবিলায় পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন তারেক রহমান।
বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, আবাসন ও জীবনমান নিয়ে নানা দাবি পূরণের আশ্বাসও দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.