যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা দ্রুত এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। চলমান যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় থাকলেও ছয় সপ্তাহ ধরে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে চাপ বাড়ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতির প্রভাব পড়ছে, যার ফলে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আলোচনার কাঠামো নিয়ে কাজ চলছে এবং আস্থা তৈরির কিছু পদক্ষেপও আলোচনায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.