ইসরাইলি হেফাজতে থাকা অবস্থায় নির্যাতন ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ফরাসি নাগরিক ও গাজা অভিমুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মী মেরিয়েম হাদজাল। তিনি সম্প্রতি ফ্রান্সে ফিরে এই অভিযোগ তোলেন।

এক ভিডিও বার্তায় হাদজাল বলেন, ‘আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমরা পৌঁছানোর পরই আমাদের গরম কাপড় খুলে নেওয়া হয়। এরপর তারা আমাদের কে এক এক করে একটি কালো কনটেইনারে যেতে বলেন।’
তিনি বলেন, ‘ওই কনটেইনারে তিনজন সৈন্য ছিল। আর এক সেনা উলঙ্গ অবস্থায় মাটিতে শুয়ে ছিল। তাদের মধ্যে একজন আমার শরীরে স্পর্শ করা শুরু করে। এরপর আমার মাথায় খুব জোরে আঘাত করা হয়।’
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.