আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সৌদি আরব। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় জয় এনে দেওয়া বেশ কয়েকজন খেলোয়াড়ও এই দলে জায়গা ধরে রেখেছেন।

২০২২ বিশ্বকাপে কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল সৌদি আরব। অধিনায়ক লিওনেল মেসির গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচের চিত্র বদলে দেন সালেহ আল শেহরি ও সালেম আল দাওসারী। এবারের নতুন স্কোয়াডেও এই দুই ফুটবলার আছেন। এছাড়া সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইসও দলে সুযোগ পেয়েছেন।
এ ছাড়া কাতার বিশ্বকাপের ওই ম্যাচের একাদশে থাকা আরও একাধিক ফুটবলার রয়েছেন সৌদির আসন্ন বিশ্বকাপ স্কোয়াডেও।
গত দুই বিশ্বকাপে একটি মাত্র জয় পাওয়া সৌদি আরব এবারও শক্তিশালী প্রতিপক্ষকে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। দলটি ১৫ জুন মিয়ামিতে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন স্পেন ও ২৬ জুন নবাগত কেপ ভার্দের মুখোমুখি হবে তারা। শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আটলান্টা ও হিউস্টনের স্টেডিয়ামে।
গোলরক্ষক: আহমেদ আল কাসার, মোহাম্মদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি এবং আব্দুলকুদ্দুস আত্তিয়া
ডিফেন্ডার: সৌদ আব্দুলহামিদ, মোহাম্মদ আবু আল শামাত, খালিদ আল ঘান্নাম, মোতেব আল হারবি, আব্দুলইলাহ আল আমরি, নাওয়াফ বুশাল, জাকারিয়া হাওসাউই, হাসান কাদেশ, আলী লাজামী, আলী মাজরাশি, হাসান তামবাক্তি এবং জেহাদ থিকরিকে
মিডফিল্ডার: নাসের আল দাওসারী, আলা আল হাজ্জি, জিয়াদ আল জোহানি, মুসাব আল জুওয়ায়র, আব্দুল্লাহ আল খাইবারি, সালেহ আবু আল শামাত, মোহাম্মদ কান্নো, সুলতান মান্দাশ এবং আয়মান ইয়াহয়াহ
ফরোয়ার্ড: ফেরাস আল ব্রিকান, সালেম আল দাওসারী, আব্দুল্লাহ আল হামদান, আব্দুল্লাহ আল সালেম এবং সালেহ আল শেহরি
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.