বাজার ঘুরে চালের দাম স্থিতিশীল পাওয়া গেছে এবং সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে। নতুন চাল বাজারে আসায় পুরোনো চালের দাম কেজিপ্রতি এক থেকে দেড় টাকা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (১৭ জুন) পাইকারি চালের বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই। পাইকারি ও খুচরা বাজারে দামের উল্লেখযোগ্য কোনো তারতম্য দেখা যায়নি।
তিনি আরও জানান, বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.