কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কতা ও প্রতিবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদী মিছিলটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.