রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার (১৭ জুন) পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৪ জানায়, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রুপটি মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। পূর্ব শত্রুতার জেরে একজনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.