দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বি-টু-বি কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ২৬ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নতুন ব্যবসা তৈরি এবং ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর যোগ্যতা
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.