জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, পদযাত্রা, আলোচনা সভা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কফিন মিছিল, ফুটবল টুর্নামেন্ট এবং শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময়সহ নানা আয়োজন।
সোমবার (২৯ জুন) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। একই দিন ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে 'বিচার ও গণভোট বাস্তবায়নে' মাসব্যাপী পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করা হবে।
এছাড়া, মাসজুড়ে বিভিন্ন সময়ে জুলাই গণঅভ্যুত্থানে নারী, কৃষক, শিক্ষার্থী, চিকিৎসক, শ্রমিক, উদ্যোক্তা, শিক্ষক ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব কনভেনশনের আয়োজন করা হয়েছে।
আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে 'দেশপ্রেমের ইউনিফর্ম', 'সংবাদে গণ-অভ্যুত্থান', 'জুলাইয়ের দ্রোহযাত্রা', গণ-অভ্যুত্থান স্মরণিকা প্রকাশ, 'জনতার এক দফা', আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় এবং ৫ আগস্ট 'বিজয়ের উল্লাস' কর্মসূচি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.