প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ৬:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৬, ৪:৩৮ পি.এম
বাফুফেকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিশ্বমানের ১ হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। এ সময় বাফুফের সভাপতি বলেন, এর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে দুই দেশের ফুটবল সম্পর্ক আরও জোরালো হলো।
বুধবার (৮ জুলাই) দুপুরে বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের হাতে এসব ফুটবল তুলে দেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এ সময় বাফুফের সভাপতি জানান, পাকিস্তানের উপহার দেওয়া ফুটবলগুলো দেশের গ্রামীণ এলাকার স্কুল ও কলেজে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এর পরিধিও বাড়ানো হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ফুটবল ক্রয়ের বিষয়ে চুক্তি করার পরিকল্পনাও রয়েছে।
বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের হাইকমিশনার।
এসআইএন
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.