নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন।
তিনি বলেন, ‘একজন বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রীত্ব পাওয়ার যোগ্যতা রাখেন না। সেখানে নাকি রাষ্ট্রপতি হবেন! সেই নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখেন?’
তিনি আরও বলেন, ‘ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। ভণ্ডামি, নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই। আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদের আন্তরিক হতে হবে।’
রাশেদ খাঁন বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমাদের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য, বক্তব্য ও মিথ্যাচার করছেন, যে প্রপাগান্ডার রাজনীতি করছেন, সেগুলো বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সাধারণ মানুষ আস্থা রাখছে। প্রধানমন্ত্রী বিনয়, নম্রতা, আন্তরিকতা ও সহমর্মিতার যে রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন, তা জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পেরেছে।
তিনি বলেন, এটি প্রমাণ করে প্রধানমন্ত্রী প্রটোকলের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের আরও কাছাকাছি রয়েছেন। একই সঙ্গে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে সচিবালয়ে খাবারের খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগও সরকারের জবাবদিহি ও সাশ্রয়ী নীতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.