ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি না হলে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন। খবরে বলা হয়, ক্লাব তাদের সর্বশেষ প্রস্তাব বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না।
ভিনিসিয়ুস সোমবার বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে ভ্যালদেবাসে প্রাক-মৌসুম অনুশীলনে ফিরবেন। তার বর্তমান চুক্তির মেয়াদ বাকি মাত্র এক বছর। এখনও মাদ্রিদ কর্তৃপক্ষ ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের তারিখ ঠিক হয়নি। ক্লাব মনে করছে এখন খেলোয়াড়ের সিদ্ধান্ত নেওয়ার পালা—নতুন চুক্তি স্বাক্ষর করবেন নাকি অন্যত্র চলে যাবেন।
ইএসপিএন জানিয়েছে, আর্সেনাল মনে করছে ভিনিসিয়ুস যদি ক্লাব ছাড়তে চান তবে তারা তাকে পাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে থাকবে। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্র বলছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি ভিনির।
২০১৮ সালে মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়ুস এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তিনি দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অরে রানার-আপ হয়েছেন। গত মৌসুমে সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে অসন্তুষ্ট ছিলেন, বিশেষ করে বার্নাব্যুতে ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন। টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি দল।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.