জুলাই অভ্যুত্থানের ইতিহাস এবং শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করে
চব্বিশের আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে গড়ে তোলা এ জাদুঘরের উদ্বোধন শেষে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন সরকারপ্রধান।
এসময় জাদুঘরের সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানসহ আরও অনেকে।
উদ্বোধনের পর প্রথম দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, জাদুঘরে প্রবেশে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা আর শিশুদের ২৫ টাকা। অনলাইনে টিকিট কেটে ঢুকতে হবে জাদুঘরে।
শেখ হাসিনার প্রায় দেড় দশকের আবাসস্থল ছিল গণভবন। ২০২৪ সালের ৫ আগস্ট তার পতনের পর বাসভবনে ঢুকে পড়ে ছাত্র-জনতা। গণ-অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত সেই গণভবনেই গড়ে তোলা হয়েছে জাদুঘর।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.