শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটিতে ডিআইএর রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট সোহেল রানা সভাপতি এবং অডিটর শাহপরান মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সমিতির সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন আব্দুর রউফ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, অর্থ সম্পাদক মনেট কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল জলিল, দপ্তর সম্পাদক মো. পারভেজ, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. ফজলুল হক, প্রচার সম্পাদক যোবায়ের আলম, মহিলাবিষয়ক সম্পাদক উম্মে কুলসুম সাগরিক এবং উন্নয়ন সম্পাদক মো. কাওসার আলী। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাফর মোল্যা, নাজনীন, মো. রবিউল আওয়াল ও তাইজুল ইসলাম।
শিক্ষা প্রশাসনে ডিআইএ একটি গুরুত্বপূর্ণ তদারকি সংস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ অধিদপ্তরের মূল কাজ হলো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা-সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম পরিদর্শন, আর্থিক ও প্রশাসনিক বিষয় নিরীক্ষা এবং অনিয়ম-অব্যবস্থাপনা চিহ্নিত করে কর্তৃপক্ষকে অবহিত করা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.