প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৫:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৬, ১০:১৯ এ.এম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
দেশের বাজারে গত বৃহস্পতিবার সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
এরপর নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবারও সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এর আগে গত ১৫ আগস্ট ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.